হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে শ্রমিক দল নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফেনী

মাদকের নিয়ন্ত্রণ নিয়ে বেদে পল্লিতে হামলার মামলায় ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে। এর আগে বুধবার (৯ জুলাই) একই ইউনিয়নের পশ্চিম ছিলোনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৮ জুন রাতে মাদকের নিয়ন্ত্রণ নিয়ে ফেনী শহরতলির লালপোলের বেদে পল্লিতে হামলা করে সাহাব উদ্দিনের নেতৃত্ব ৩০ থেকে ৩৫ জনের একটি দল।

এ নিয়ে ওই সময় সাহাব উদ্দিনকে প্রধান আসামি করে ৮ জনের নামে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

সেনাবাহিনীর ফেনীস্থ ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর আরেফিন শাকিল 'দৈনিক আমার দেশ'কে সাহাব উদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি