হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানের গুলিতে নিহত যুবদলকর্মী নাছিরের জানাজা সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদলকর্মী মো. নাছির তালুকদার প্রকাশ মধু নাছির (৪৫)-এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শমসেরপাড়ার টিলাপাড়ায় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে ৭টার সময় তার লাশ তাদের পুরনো বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আত্মীয়-স্বজনসহ পাড়া প্রতিবেশী তাকে দেখতে আসেন।

এদিকে নিহত নাছিরকে রাজনৈতিকভাবে যুবদলের কর্মী বলে দাবি করেন রাউজানের অনেক যুবদলের নেতৃবৃন্দ। তবে যুবদলকর্মী নাছিরের জানাজায় গ্রামবাসী ও স্বজনেরা উপস্থিত থাকলেও রাউজানের বিএনপি ও যুবদলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এসময় স্থানীয় অনেককে বলতে শোনা যায়, নাছির যুবদলের রাজনীতি করলেও আজকে তার শেষ বিদায়ে কেউ আসেনি।

এর আগে গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। রাতের অন্ধকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যান বলে জানান রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান