হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণতন্ত্র, ত্যাগ, সংগ্রামের কারণে বেগম জিয়া ছিলেন একটি প্রতিষ্ঠান: খোকন

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

ছবি: আমার দেশ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রাম তাকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে। তার অবদান ও বিশাল পরিচিতির কারণেই মৃত্যুর পর তার জানাজায় বিএনপির বাইরেও দল-মত নির্বিশেষে কোটি কোটি মানুষ অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি বলেন, সাধারণত লাশ সামনে রেখে জানাজা পড়ার নিয়ম থাকলেও বেগম খালেদা জিয়ার জানাজায় চারদিক থেকে মানুষ অংশগ্রহণ করেছেন। পুরো ঢাকা শহরই যেন ‘জানাজা শহরে’ পরিণত হয়েছিল।

ব্যারিস্টার খোকন আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বিশ্ব যেমন নেলসন ম্যান্ডেলার নাম স্মরণ করে, তেমনি বাংলাদেশ ও বিশ্বের মানুষও বেগম খালেদা জিয়ার নাম স্মরণ করবে।

শুক্রবার (৯ই জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলায় মরহুমা মহীয়সী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌসুমী জারিন সনিয়া ও তার পরিবারবর্গের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ (ভিপি) এবং বিএনপি নেতা দেওয়ান সামছুল আরেফীন শামীমসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে ব্যারিস্টার খোকন বেলুন উড়িয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন এবং ক্যাম্প পরিদর্শন করেন। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবা দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক