হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

আতিকুর রহমান নগরী

চট্টগ্রামে "তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।রোববার ১৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৬ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক প্রস্তুতি, দাঙ্গা দমন কৌশলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা প্রদান করা হয়। এ সময় পাহাড়তলী থানা নির্বাচন অফিস এর প্রতিনিধি এবং আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান