হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

দীর্ঘ ২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন এসেছে। নতুন আমির হিসেবে নির্বাচিত হয়ে শনিবার (৭ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান।

এ আর হাফিজ উল্লাহ এর আগে জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী ছিলেন। তাঁর আগে দীর্ঘদিন জেলা আমিরের দায়িত্ব পালন করেন মাস্টার এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।

এর আগে গত ২৪ অক্টোবর ২০২৭-২০২৮ সেশনের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৪ নভেম্বর কেন্দ্রীয় জামায়াত নতুন আমির হিসেবে এ আর হাফিজ উল্লাহর নাম ঘোষণা করে।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর সব মহানগরী ও জেলায় আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ জন্য দলের একটি স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে এবং কমিশনের বিধি অনুযায়ী সারা দেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। দেশের ৭৯টি সাংগঠনিক শাখার মধ্যে ৭৭টি শাখার আমির নির্বাচনের ফলাফল গত ৪ নভেম্বর ঘোষণা করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এখানকার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৭-২০২৮ কার্যকালের জন্য এ আর হাফিজ উল্লাহ আমির হিসেবে নির্বাচিত হয়েছেন।’

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. রেজাউল করিম, সদ্যবিদায়ী আমির মাস্টার রুহুল আমীন ভূঁইয়া এবং জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মহসিন কবির মুরাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় লাশ পাওয়ার খবর ‘গুজব’

উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা

টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান শুরু

চাঁদপুরে ২৪ ঘণ্টায় কিশোর গ্যাংসহ আটক ৭৪

সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহীদ জিয়ার হাত ধরেই বাংলাদেশ পথ খুঁজে পেয়েছিল: চসিক প্রশাসক

জিয়াউর রহমানের ‘ম্রো কমপ্লেক্স’-এর স্মৃতি ছুঁয়ে চিম্বুকে সংহতি ও পরিচ্ছন্নতার মহোৎসব

লাকসাম-নোয়াখালী রেলপথ উন্নয়নে ৪০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: জনপ্রশাসন সচিব

মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ, চালক আটক