হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘আসব আসব না বলে, দেশে এসে আত্মসমর্পণ করুন’, হাসিনাকে ভূমি প্রতিমন্ত্রী

প্রতিনিধি, চবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘ডিসেম্বরে কে আসবে? সাবেক ফ্যাসিস্ট শাসকের কথা বলছেন? তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি একজন দণ্ডিত আসামি। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। ‘আসব, আসব’ না বলে দেশে এসে আত্মসমর্পণ করুন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন।”

বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘শেখ হাসিনা দেশে এসে আপিল করলে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো কারও বাংলাদেশে আসার পথে বাধা দিচ্ছি না।’

সারাদেশে চলমান নৈরাজ্যের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো আন্দোলন, সংগ্রাম বা বিপ্লব রাত দুইটায় চকলেট বোমা ফাটিয়ে, মানুষকে হয়রানি করে কিংবা রাতের আঁধারে দৌড়াদৌড়ি করে এগিয়ে নেওয়া যায় না। এগুলো কোনো গণতান্ত্রিক সংগ্রামের পথ নয়। তাদের কাছ থেকে এমন কিছু আশা করাও উচিত নয়। নিষ্ঠুর হত্যাকাণ্ড ও গণবিচ্ছিন্ন স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণেই তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’

তিনি আরও বলেন, দেশে যারা অপরাজনীতি করছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো রাজনৈতিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা মোকাবিলা করবে জানিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে সফলতা এনেছেন, সেই সমমনা রাজনৈতিক শক্তিগুলোকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করা হবে। ইনশাআল্লাহ।’

দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় পুলিশ, টহল ভ্যান নিয়ে পালাল চোর

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ

বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালাল দুর্বৃত্তরা

ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বারের

হাতকড়াসহ শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে চাইল ছাত্রদল কর্মী

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২

আনোয়ারায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন