হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ডাম্পারের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার টিভি টাওয়ার আমগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ মহাসড়ক দিয়ে চলাচলরত একটি ডাম্পার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়।

নিহত সুফিয়া টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতরা হলেন—উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর বাসিন্দা মুবিনা খাতুন (৪৫), টেকনাফের মুশকালিপাড়ার জিয়াবুল (১৮) এবং চার বছর বয়সী শিশু মো. হাফিজ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাত্তার বলেন, দুর্ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শাহপুরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পারটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, বেপরোয়া ডাম্পারের চাপায় এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

পটিয়ায় ৩০ মণের আদরের দাম ১০ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

চট্টগ্রামে পশুর হাট নিয়ে ইজারাদারদের দুই গ্রুপে বিরোধ

বিয়ের আনন্দে নয়, বিষাদের সুরে চার ভাইয়ের বিদায়

চান্দিনায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন