হোম > সারা দেশ > চট্টগ্রাম

তরুণী সেজে ছাত্রলীগ নেতার ‘অসামাজিক’ কাজ, অবশেষে ধরা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

নাম তার জোবাইরুল হক জিয়ান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণ করেন নারীর ছদ্মবেশ। ছাত্রলীগ করলেও সুন্দরী তরুণী সেজে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। এমনকি সাধারণ মানুষকে দেখাতেন মামলার ভয়। করেছেন গ্রেফতার-বাণিজ্যও। এসব অপরাধে জেলও খেটেছেন। তবু ছাড়তে পারেননি প্রতারণার পেশা। অবশেষে অপারেশন ডেভিল হান্টে ধরা খেলেন এই ছাত্রলীগ নেতা।

শুক্রবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৮ বছর বয়সী জিয়ান উপজেলার ছদাহা ইউনিয়নের বাসিন্দা। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ফেসবুক প্রোফাইলে তরুণী কিংবা নারীদের ছবি লাগিয়ে বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করতেন জিয়ান। এছাড়া জামিন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, অতীতে একই ধরনের অপরাধে কয়েকবার কারাগারে গেছেন জিয়ান। জামিনে বেরিয়ে তিনি পুনরায় প্রতারণার কাজে লিপ্ত হন। তিনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতেন। তার গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার লোকজন।

২০২০ সালে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জিয়ান স্বীকার করেছিলেন, তিনি একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির কাছ থেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায় করেছেন। এছাড়া ভুয়া মামলায় নিরীহ ব্যক্তিদের ফাঁসিয়ে টাকা আদায় করতেন।

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে