হোম > সারা দেশ > চট্টগ্রাম

গলায় বেলুন আটকে প্রাণ গেল শিশু তাবাসুমের

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে তাবাসুম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বরুড়া পৌরসভার কশামী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাবাসুম ওই গ্রামের মো. মহিন উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েকে আদর করে একটি বেলুন কিনে দেন মো. মহিন উদ্দিন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে সেটি ফেটে যায়। এ সময় বেলুনের একটি অংশ শিশুটির শ্বাসনালিতে গিয়ে আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন বলেন, ‘শিশুটিকে যখন ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়, তখন সে মৃত ছিল। তারপরও আমরা ইসিজি করেছি।’

এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম শাহাদাত বার্ষিকি পালিত

তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু, ফিরছেন পর্যটকেরা

বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত ফাঁড়ি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

চট্টগ্রাম বন্দরে রুশ তেলবাহী জাহাজ মালিকানার দাবিতে মামলা

সাদিক কায়েমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছে সেনাবাহিনী

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, জেলা জামায়াতের ক্ষোভ

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

বিজিবির বিশেষ অভিযানে শতাধিক আইইডি বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বিদেশি পিস্তল ও গুলিসহ ফেনীর দুই চোরাকারবারি গ্রেপ্তার

সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে অগ্নিসংযোগ