হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জাহাজের রশির আঘাতে দুইজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে এফভি সি-হার্ট-১ জাহাজের রশির আঘাতে পানিতে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাহাজের সুকানি মোহাম্মদ আলতাফ ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন। তারা দুইজনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

সদরঘাট নৌ থানার ওসি নাজিম উদ্দীন জানান, ইঞ্জিনে ত্রুটি থাকার কারণে অন্য একটি জাহাজকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল এফ ভি সি-হার্ট-১। সাগর উত্তাল থাকায় রশিটি ছিড়ে যায়। এ সময় ছিঁড়ে যাওয়া রশির আঘাতে আলতাফ ও নুরউদ্দীন নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলের তাদের মৃত্যু হয়। পড়ে নদী থেকে তাদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য