হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর আটক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে রিপন ত্রিপুরা (১৯) নামে-ইউপিডিএফের সহকারী কালেক্টরকে আটক করা হয়েছে।

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে রিপন ত্রিপুরা (১৯) নামে পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের সহকারী কালেক্টরকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা সেনা জোনের একটি বিশেষ টহলদল মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর রাবার বাগান নামক এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, দু’টি মোবাইল ফোন, একটি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আধহাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে জব্দ সামগ্রীসহ সেনাবাহিনীর হাতে আটক রিপন ত্রিপুরাকে শনিবারের বিকাল সাড়ে তিনটার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ