হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার শিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবির ওসি শামসুল আলম শাহ।

সোমবার দুপুর তিনটায় কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লা ডিবির ওসি শামসুল আলম শাহ বলেন, আমরা ৮ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ১২ জুন শুক্রবার রাতে জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ওই রাতে ওই নারী বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে এবং ধর্ষণে সহায়তায় আরো তিন জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় জিসানকে গত মঙ্গলবার বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছিলেন ।‌

জিসান মিয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক। তিনি শিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। জিসান জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গ্রামের সফিকুল ইসলামের ছেলে। এ ঘটনার পর তাকে বহিষ্কার করা হয়েছে। 

জিসান ছাড়াও মামলায় গ্রেপ্তার হওয়া অপর তিন আসামি হলেন সেকান্দর আলী (২৪), গোলাম রাব্বী (২৬) ও সজীব হাসান (২১)।

শিবির নেতা জিসানের আইনজীবী মনির হোসেন পাটোয়ারী বলেন, ওসি ডিবি কুমিল্লা মামলাটি তদন্ত করছে। ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমই

কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার পিস ইয়াবাসহ নারী যাত্রী আটক

শেষ বিদায়ে বন্ধু’র নতুন নেতৃত্বে কামরুল ও মাজহারুল

ট্রাক উল্টে চালক নিহত, ৮ ঘণ্টা পর লাশ উদ্ধার

নিম্নমানের কাজেও সন্তুষ্ট নির্বাহী প্রকৌশলী

বকশীগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

সাবেক এমপি মোশাররফ হোসেনের ইন্তেকাল

কাপ্তাই হ্রদ থেকে নারীর লাশ উদ্ধার

কুমিল্লায় কিশোর গ্যাং হামলা, যুবকের পায়ে চাইনিজ কুড়াল বিদ্ধ

উখিয়ায় ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় রিয়াদ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার