হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোনো দেশের দাসত্ব করে বিএনপি দেশ পরিচালনা করবে না: গিয়াস কাদের

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

অন্য কোনো দেশের দাসত্ব কিংবা পরনির্ভরশীল হয়ে বিএনপি কখনো রাষ্ট্র পরিচালনা করবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৬ আসনের এমপি আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌরসভা শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি স্থানীয় শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে বলেন, এ অঞ্চলের শ্রমিকেরা তার পরিবারকে সব সময় সমর্থন জুগিয়েছেন এবং ভোটের মাধ্যমে বারবার নির্বাচিত করেছেন। রাজনৈতিক পরিস্থিতির চিত্র টেনে তিনি উল্লেখ করেন, বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় দল হিসেবে তারা প্রস্তুত আছেন।

রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও সংগঠনের উপদেষ্টা রাসেল খাঁন এবং শ্রমিক নেতা শহিদুল আলম তালুকদার। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আমিন তালুকদার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম. এ. হালিম।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল হক, আবু বক্কর চৌধুরী, রেজাউল রহিম আজম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, গোলাম মোস্তাফা, যুবদল নেতা শাহাজান সাহিল ও সাইফুল আজম ছোটনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেলার মাঠেই থেমে গেল অষ্টম শ্রেণির ফুটবলার জিসানের জীবন

‘বাঁচতে দেন, নয়তো গুলি করে মেরে ফেলেন’—গুলিবিদ্ধ ইকরামের স্ত্রী

হাসপাতালে যেতে ডিভাইডার টপকান রোগীরা, উল্টো পথে চলে অ্যাম্বুলেন্স

দুই দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

সাজ্জাদের একসময়ের সহযোগী সাজ্জাদ বাহিনীর হাতেই গুলিবিদ্ধ

যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব: এমপি এনামুল

কোটালীপাড়ায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

‘গুম ও হত্যার দায়ে হাসিনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে’

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ২

চাঁদপুরে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণ উদ্ধার করল ডিবি