হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে গেছেন বলে ধারণা করছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ । এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করা হয়েছে বলে জানান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন ।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় পদুয়ার বাজার বিশ্বরোড মোস্তফাপুর জাইতুন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে ।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদেশি পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করছেন । এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতরে ফেলেই চলে যায় পরিবারটি।

জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, ‘আমরা এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করেছি । বাচ্চাটি বর্তমানে আমাদের রেস্টুরেন্টে আছে । পরিবারটিকে ফিরে পেতে সবার সহযোগিতা চাইছি ।‌ বাচ্চাটির বয়স দেড় থেকে দুই বছর । সে কোনো কথা বলে না এবং নাম বলতে পারে না ।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রকিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।‌

এমএইচ

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা

কুমিল্লায় ফেলে যাওয়া সেই বাচ্চার অভিভাবকের সঙ্গে যোগাযোগ হয়েছে

রামুতে পানি ভেবে অ্যাসিড পান করে শ্রমিকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

নির্যাতনে নিহত স্ত্রীর লাশ মর্গে রেখেই পালিয়েছেন স্বামী

১৩ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নেই ৫ বছর

কুপিয়ে হত্যা এক পরিবারের ৪ জনকে হোমনায় দাফন

লাশ মর্গে রেখে পালালেন স্বামী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীকে গুলি করা সেই পিস্তল উদ্ধার