হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাইশারীর পাহাড়ে রাবার শিল্প বাঁচাতে স্থায়ী সেনা ক্যাম্প বসানোর দাবি

উপজেলা প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

নিয়মিত চুরি, ডাকাতি, অপহরণ ও পাহাড়ি অপরাধ চক্র কর্তৃক চাঁদাবাজি ঠেকাতে পাহাড়ে স্থায়ী সেনা ক্যাম্প বসানোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নাইক্ষ্যংছড়ির বাইশারী রাবার বাগান মালিক সমিতি। শনিবার সকাল সাড়ে ১০টায় বাইশারী বাজার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে রাবার বাগান মালিক সমিতির আহবায়ক মো. রফিক বছরী জানান, সাদা সোনা খ্যাত রাবার শিল্প নিয়ে ষড়যন্ত্র করে পাহাড়ে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি অপরাধ চক্র। বাংলাদেশের রাবার চাহিদা পুরো একটি অংশ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপেজলার বাইশারী ইউনিয়ন থেকেই পূরণ করা হয়।

তিনি বলেন, বাইশারীতে স্থানীয় ও বহিরাগত মিলে বর্তমানে প্রায় ১৬ হাজার ৫ শত একর জমিত রাবার বাগান তৈরি হয়েছে। যেখানে কাজ করছে প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক। সরকারের সাথে সমন্বয় করে রাবার শিল্প এলাকা হিসেবে খ্যাত বাইশারীকে একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত করতে কাজ করে যাবে।

রাবার বাগান মালিক সমিতির সদস্য সচিব মো. জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ রাবার বাগানের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি