হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

খালেদ মনছুর, আনোয়ারা (চট্টগ্রাম)

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মহতরপাড়া-পেশকারহাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, নিয়ম মেনে মাটি না এনে বেড়িবাঁধের পাশ থেকে মাটি কেটে বাঁধে দেওয়া হচ্ছে। আবার ড্রেজার দিয়ে খাল থেকে কাদামাটি তুলে বাঁধে ফেলা হচ্ছে। এতে খালের পাড়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বাঁধে দেওয়া মাটিও ধসে সেই গর্তে পড়ছে। স্থানীয়দের প্রতিবাদের মুখে রাতের আঁধারে ড্রেজার দিয়ে খালের কাদা তুলে গর্ত ভরাট করা হচ্ছে।

জানা গেছে, চাতরী ইউনিয়নের মহতরপাড়া-পেশকারহাট এলাকায় শিকলবাহা-মুরালী খালের পাড় ঘেঁষে এক কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে এ কাজের ঠিকাদারি পেয়েছেন উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক রফিক আহমদ মাস্টার। পানি উন্নয়ন বোর্ডের কার্যাদেশ অনুযায়ী, এক কিলোমিটার বেড়িবাঁধের ওপরের অংশের প্রস্থ ১০ ফুট, নিচের অংশের প্রস্থ ২৬ থেকে ৩৩ ফুট এবং উচ্চতা ৮ থেকে ১০ ফুট নির্ধারণ করা হয়েছে। তবে সরেজমিনে গিয়ে কার্যাদেশের সঙ্গে নির্মাণকাজের মিল পাওয়া যায়নি।

প্রায় এক বছর আগে বেড়িবাঁধ পুনর্নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। দুই বছরের মধ্যে কাজ শেষ করে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো অর্ধেক কাজও সম্পন্ন হয়নি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বেড়িবাঁধের কাজ ভালোভাবে হবে, এমন আশা ছিল তাদের। কিন্তু কাজের শুরু থেকেই ঠিকাদারের লোকজন অনিয়ম করছেন। মাটি কিনে বাঁধ নির্মাণের কথা থাকলেও স্থানীয়দের জমি থেকে জোর করে মাটি নেওয়া হচ্ছে। এছাড়া বাঁধের পাশের খালের পাড় কেটেও মাটি নেওয়া হচ্ছে। এতে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বাঁধে দেওয়া মাটিও ধসে সেই গর্তে পড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) মিজানুর রহমান বলেন, ‘মহতরপাড়া-পেশকারহাট এলাকায় ঢালু অংশে বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে। এক সপ্তাহ আগে বাঁধের কয়েকটি স্থানে কার্যাদেশের সঙ্গে কাজের মিল পাওয়া যায়নি। সেগুলো ঠিক করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। কাজ এখনো শেষ হয়নি।’

ঠিকাদার রফিক আহমদ মাস্টার বলেন, ‘এলাকার মানুষের কথায় বাঁধের পাশ থেকে শক্ত মাটি নেওয়া হয়েছে। বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজে সাইনবোর্ড টাঙানোর কোনো নিয়ম নেই। আর যেখানে মাটি ধসে পড়েছে, সেখানে খুঁটি গেড়ে আবার কাজ করে দেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহীদ বলেন, মহতরপাড়া এলাকার বেড়িবাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। ঠিকাদার এখনো কাজ বুঝিয়ে দেননি। নির্মাণকাজে কোনো অনিয়ম থাকলে তা তদন্ত করে দেখা হবে।

সম্পাদনা/বুলবুল

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আইসিজের রায়ে সন্তুষ্ট রোহিঙ্গারা, দেশে ফেরার প্রত্যাশা

ফল জালিয়াতি মামলায় প্রোগ্রামারসহ আটক ৩

মাদ্রাসাছাত্রী নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় সাড়ে ১৭ টন সিমেন্ট জব্দ, আটক ৯

ফেনীতে পেট্রোলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

সাদ-মুসা গ্রুপের মহসিন আগ্রাবাদ থেকে গ্রেপ্তার

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৬

আইসিজের রায় দেখতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হাজারো মানুষের ভিড়

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ