হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপারেশন শেষে পলাতক চিকিৎসক, অ্যাম্বুলেন্সে প্রসূতির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশনের পর অবস্থা অবনতি হলে রোগীকে রেফার করে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েই পালিয়ে যান হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও মালিক। পরে অ্যাম্বুলেন্সেই ওই প্রসূতি মা মারা যান। এ ঘটনায় রোগীর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে রোববার সকালে হাসপাতালে এসে ভাঙচুর করেন। সুস্থ রয়েছে নবজাতক শিশু।

জানা যায়, শনিবার রাতে নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের সৌদি আরব প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী রাকিবা আক্তার (১৮) প্রসব ব্যথা ওঠায় নরমাল ডেলিভারির জন্য নবীনগর উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তৃপক্ষের পরামর্শে ডা. সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়।

রোগীর স্বজনেরা আমার দেশকে বলেন, অপারেশনের কিছুক্ষণ পরই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আমাদের স্পষ্টভাবে না জানিয়ে তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্স ডেকে রোগীকে অন্যত্র পাঠানোর চেষ্টা করে। রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। ফলে তাদের কাউকে খুঁজে আর পাওয়া যায়নি।

রোগীর মা রেহেনা আক্তার আমার দেশকে বলেন, ‘আমার মেয়েকে গাড়িতে তোলার সময়ই সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি তার কোনো শ্বাস-প্রশ্বাস নেই। তখনই বুঝতে পারি, অপারেশনের পরই আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমার মেয়েকে টাকার লোভে ডাক্তার নামে কসাই দিয়ে হত্যা করা হয়েছে, বিচারের জন্য আইনি পদক্ষেপ নিব।’

এর আগেও এই হাসপাতালে একাধিক প্রসূতি মা ও সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে। বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান ও জবাবদিহি নিয়ে নেওয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ।

দুপুরে দেড়টায় এ রিপোর্ট লেখার আগপর্যন্ত নিহত রাকিবার নবজাতক পুত্রসন্তান সুস্থ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভে পুলিশের সাথে হাতাহাতি, ওসিসহ আহত ১০

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে দুদকের মামলায় ৪ ব্যাংক কর্মকর্তার দণ্ড, একজনের যাবজ্জীবন

দুবাইয়ে মিসাইল হামলায় নিহত শাহ আলমের পরিবারের পাশে হাজী জসিম এমপি

চৌদ্দগ্রামে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

কুমিল্লায় রয়েল কোচের তিন বাসে আগুন

মিরসরাইয়ে বলিখেলায় যৌথ চ্যাম্পিয়ন বাঘা শরীফ-মোশাররফ

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইটভাটার মাটি কাটা গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে