হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির মনোনয়ন পাননি আসলাম চৌধুরী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীদের একাংশ। সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলার ভাটিয়ারী, জলিল, বায়েজিদ লিংক রোড় এলাকায় মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ শুরু করে নেতাকর্মীরা৷

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ২৩৭ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেন৷ এতে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনে লায়ন আসলাম চৌধুরীর নাম ঘোষণা হয়নি৷ এই আসনে মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। মনোনয়ন ঘোষণার পরপর উত্তপ্ত হয়ে ওঠে সীতাকুণ্ড উপজেলা৷

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ হাটে-বাজারে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ এসময় আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে মেনে নেবে বলেও অনেক নেতাকর্মী ঘোষণা দেন৷ পরে সন্ধ্যা সাতটায় মহাসড়কের ভাটিয়ারী, জলিল গেট, বায়েজিদ লিংক রোড়সহ বেশ কয়েকটি এলাকায় আগুন দিতে থাকে আসলাম চৌধুরীর সমর্থকরা৷

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে কয়েক হাজার নেতাকর্মী মহাসড়ক অবরোধ করেছে। জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে। কোথাও কোথাও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভাটিয়ারী বাজারে কয়েকশো নেতাকর্মী জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করছেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয়৷ তীব্র যানজট। নেতাকর্মীরা আসলাম ভাই, আসলাম ভাই বলে স্লোগান দিতে থাকেন।

উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরী দলের জন্য জীবন-যৌবন শেষ করে দিয়েছেন। তিনি শতাধিক মামলায় দীর্ঘ নয় বছর কারাগারে ছিলেন। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আর্থিকভাবে ধ্বংস হওয়ার পাশাপাশি পারিবারিকভাবেও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। তার মতো ত্যাগী নেতা বিএনপিতেও কম আছে। সীতাকুণ্ডে তার কোনো বিকল্প নেই। অথচ ভুল মানুষকে মনোনয়ন দিয়েছে দল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বহু অভিযোগ রয়েছে। তিনিও আরো বলেন অবিলম্বে দলের চেয়ারপার্সন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের হাই কমান্ডকে এই আসনের বিষয়ে ভাবতে হবে।

এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান