হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানা বর্ষণে আবারও জলাবদ্ধতা, ডুবল বন্দরনগরী

চট্টগ্রাম ব্যুরো

টানা বর্ষণে আবারও জলাবদ্ধতায় ডুবেছে বন্দরনগরী চট্টগ্রাম। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অব্যাহত ভারি বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।

চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ সিডিএ আবাসিক এলাকা, টেকবাজার, বহদ্দারহাট সিগন্যাল, হামজারবাগ, চকবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরপানি জমে যায়। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় কর্মজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতেও চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির কারণে একই ধরনের জলাবদ্ধতা দেখা গেছে।

এদিকে কালুরঘাট থেকে আরাকান সড়কের বিভিন্ন অংশও প্লাবিত হয়েছে। বিশেষ করে নিচু এলাকার ঘরবাড়িতে এখনো পানি জমে রয়েছে। অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না এবং নিত্যপ্রয়োজনীয় কাজেও চরম ভোগান্তির শিকার হচ্ছে।

সিএমবি টেকবাজার বাসিন্দা সুমন জানান, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন ধরে নানা প্রকল্প বাস্তবায়নের কথা বলা হলেও ভারি বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে যায়। তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জেডএম

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ, দুইজনের মুত্যু

মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে সেই মা হাতির মৃত্যু

কক্সবাজারে আবার পাহাড়ধস: মাটিচাপায় স্ত্রীর মৃত্যু, প্রাণে বাঁচলেন স্বামী

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

বিএনপি নেতার বিরুদ্ধে পলাতক আসামি ছিনতাইয়ের অভিযোগ

বান্দরবানে বানভাসি মানুষের মানবেতর জীবন

বাড়ির উঠানে বন্যা, পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

দক্ষিণ চট্টগ্রামে বন্যার নেপথ্যে রমরমা মাটির ব্যবসা

মাটিরাঙ্গায় ভাড়া বাসায় যুবকের লাশ উদ্ধার