হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় রামগঞ্জ উপজেলার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের খলিফার দরজা ও কাটাখালি এলাকার ব্রিকফিল্ড নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মো. হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহাজাহানের ছেলে। নাজমুল হাসানের বাড়িও উদনপাড়া গ্রামেই। তার পিতার নাম মৃত সফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথে বিপরীত দিক থেকে সিএনজি চালিত একটি অটোরিকশার সাথে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই পাকা সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই হৃদয় হোসেনের মৃত্যুর হয়। মারাত্মক আহত অবস্থায় নাজমুল হাসানকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। ঢাকায় নেয়ার সময় পথেই নাজমুল হাসানের মৃত্যু হয়।

রামগঞ্জ থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজি চালক ঘটনার পরপরই পলাতক রয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান