হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৬

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার চেষ্টার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ফেনী সীমান্তবর্তী আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একদল ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দাহ্য পদার্থ (মবিল) নিয়ে ঘটনাস্থলে আসে। পরে তারা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার মোবাইল-৩ টিমের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের কাজী কামাল আলীর ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি গ্রামের বাবুলের ছেলে মো. হাসান (২০), শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শহিদের ছেলে মো. সজিব (২০), ফেনী পৌরসভার শান্তি কোম্পানি রোডের শরীফ উদ্দিনের ছেলে মো. আল আমিন (২০), চৌদ্দগ্রামের আশফালিয়া গ্রামের সাইফ উদ্দিন ভূঁইয়ার ছেলে ইলহাম (১৫) এবং ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকার মো. আলমগীরের ছেলে মো. আল আমিন (১৬)।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদার রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

আইসিজের রায় দেখতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হাজারো মানুষের ভিড়

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার ১

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাইফুজ্জামান দম্পতির কারাদণ্ড

লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক

চার দশকে চট্টগ্রামের ৬৫ শতাংশ পুকুর-দীঘি বিলীন

অর্থপাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড

চাঁদপুরে ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা হামলা

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে নারীর লাশ উদ্ধার

লকডাউনের প্রভাব নেই চট্টগ্রামে, মাঠ দখলে বিএনপি-জামায়াত-এনসিপি