হোম > সারা দেশ > চট্টগ্রাম

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে রুটটি বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গেছে। এতে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি থাকায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে তিনি জানান, কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি এবং কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হবে। ঘাট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শরীয়তপুর-চাঁদপুর নৌপথটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম, যেখানে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি চলাচল করছে।

এসআর

উখিয়ায় এতিম পরিবারকে মিনি টমটম প্রদান

বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রামুতে মিনিবাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জুলাই স্মরণে কুবি শাখা ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বালন

ইলিশের উৎপাদন কমছে, বাড়ছে দাম

ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ স্থাপনা রেখে খাল খননের অভিযোগ

ফটিকছড়িতে ট্রলি উল্টে চালক নিহত

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : সমাজকল্যাণ মন্ত্রী

গাছ কাটা নিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি