হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চলাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের ওপর টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

বুধবার রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দাঙ্গাবাজরা কুমিল্লা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা আটকিয়ে সংঘর্ষ চালায়।

সংঘর্ষের সময় উভয়পক্ষের লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এসময় ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় ওই মহাসড়কে যানচলাচল।

স্থানীয়রা জানায়, গত ৪/৫ দিন আগে আওয়ামী লীগ- বিএনপি নিয়ে বিতর্কের জের ধরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম আজিজের গুষ্টির আক্তারকে থাপ্পড় মারে। এনিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। কিন্তু তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠীর লোকজন মহাসড়কের ওপর সংঘর্ষে জড়ায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গুষ্টির মধ্যে দীর্ঘদিন ধরে বিরত চলে আসছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর থেকে দুই গুষ্টির লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল