হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফ্যামিলি কার্ড নয়, সরকারের কাছে জাস্টিস কার্ড চাই: হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

দেশে বিভিন্ন খাতে নানা ধরনের কার্ড চালু হলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই সরকারের কাছে জাস্টিস কার্ড চালুর জোর দাবি জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে জাস্টিস কার্ড চাই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশে এখনোা আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানাকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য আরও বলেন, ‘দেশে বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি। বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক ভুক্তভোগী এখন বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছেন।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ এবং কুমিল্লা জেলা তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা ।

এছাড়া বুধবার কুমিল্লার লালমাই, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।

এমএইচ

ছাত্রী হলে আপত্তিকর চিত্র অঙ্কন, মধ্যরাতে উত্তাল নোবিপ্রবি

লামায় চালককে জখম করে সিএনজি ছিনতাই

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি গ্রেপ্তার

লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর