হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় হাইমচরে ইউপি সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোরশেদ আলম প্রকাশ টেলু মেম্বার (৫৫) কে হাইমচর থানা পুলিশ গ্রেপ্তার করেন।

হাইমচর থানা সূত্রে জানা যায়, শনিবার হাইমচর থানার এসআই মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ আলগী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে হাইমচর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার মামলা রয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় ইউপি সদস্য টেলু কে গ্রেপ্তার করা হয়। এবং পরের দিন যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নদীতে ভাসমান ট্যাঙ্কার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল উদ্ধার

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু