হোম > সারা দেশ > চট্টগ্রাম

জলাবদ্ধতা নিরসনে কুসিক প্রশাসককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক টেলিফোন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার ১২৬ মিলিমিটার বৃষ্টির কারণে তলিয়ে যায় কুমিল্লা নগরী প্রধান প্রধান সড়ক এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। বৃষ্টির কারণে কুমিল্লা ঈশ্বর পাঠশালা স্কুলে হাঁটু পানিতে বসে পরীক্ষা দিয়েছিল এসএসসি পরীক্ষার্থীরা। যার কারণে কুমিল্লা নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করেছেন বলে জানা গেছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে আমাকে ফোন করেছেন। তিনি বলেছেন এসএসসি পরীক্ষার্থীরা পানিতে বসে পরীক্ষা দিয়েছে। এজন্য এই বিষয়টা দেখার জন্য তিনি আমাকে ফোন করেছেন। তিনি বলেছেন নগরীর পানি নিষ্কাশন দ্রুত সময়ে করার জন্য। আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। গতকাল সারারাত ব্যাপী কাজ করেছি। এখনো পানি নিষ্কাশনের জন্য কাজ করছি। এখন কুমিল্লা নগরীতে পানি নেই।

তিনি আরো বলেন, কুমিল্লা নগরীতে যেসব এলাকায় পানি জমে জলাবদ্ধতা শনাক্ত করেছি এবং পরিষ্কার করেছি। কুমিল্লা নগরীতে আর পানি জমবে না।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসন গত ১৬ বছরের সিটি কর্পোরেশনের অনিয়মের বিষয় টেনে বলেন, গত ১৬ বছর উন্নয়নের নামে টাকা লুটপাট হয়েছে। যে খালটি দিয়ে পানি নিষ্কাশন হয় সেই গুঙ্গারজুড়ি খাল পরিষ্কার করা হয়নি।

জনবল সংকটে রাজস্থলীতে ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম, সেবাবঞ্চিত মানুষ

২১ বছর ধরে বন্ধ পুঁটিবনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

সীতাকুণ্ডে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তির শিকার পৌরবাসী

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ আটক ২১

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল