হোম > সারা দেশ > চট্টগ্রাম

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম বলেছেন, আগামীদিনে জামায়াতে ইসলামী সরকারি দল হবে। এজন্য সব ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের আদর্শিক চাপ রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে।

জামায়াতে ইসলামীকে পর্যায়ক্রমে দায়িত্ব নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, চক্রান্ত-ষড়যন্ত্র উপেক্ষা করে জামায়াত এ পর্যায়ে এসেছে। সৎ, খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে জামাায়াতের বিকল্প নেই। ইতিমধ্যে প্রধান বিরোধী দলে প্রতিষ্ঠিত হয়েছে।

শনিবার ফেনীতে জামায়াতের রুকন সম্মেলনে নবনির্বাচিত জেলা আমিরের আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

এটি এম মাছুম বলেন, আল্লাহ তায়ালা মানুষকে দায়িত্বশীল রুপে সৃষ্টি করেছেন। তাদের কাজ আল্লাহর নির্দেশনা অনুযায়ী পৃথিবীকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। এর ব্যত্যয় হলে অমুসলিমদের হাতে ক্ষমতা দেবেন। সারা দুনিয়ায় মুসলিম রাষ্ট্রে দায়িত্ব পালন করতে পারে নাই বিধায় অমুসলিমদের হাতে নেতৃত্ব চলে গেছে।

মুসলিম জাতি নেতৃত্ব শূন্য উল্লেখ করে তিনি বলেন, অন্য জাতির নেতা আছে, আমাদের নাই। ইসলামী খেলাফত তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য ইখওয়ানুল মুসলেমিন, উপমহাদেশে জামায়াতে ইসলামী কাজ করছে। ফ্যাসিবাদী আমলে অনলাইনে শপথ দেওয়া হতো। ফ্যাসিবাদের পতনের উম্মুক্ত পরিবেশে শপথের আয়োজন করা হয়েছে।

আবু তাহের মাছুম বলেন, জনগর জীবনযাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তেল, গ্যাস, সারের দাম আকাশচুম্বী। সরকার দেশকে পরিচালনা করতে পারছে না। ৯০ ভাগ মুসলমানদের দেশে জাতিসত্তার ওপর আঘাত হানছে। মুসলমান রাষ্টপ্রতি দূর্গা নিয়ে বক্তব্য, মন্ত্রী-এমপিদের ধারাবাহিক বক্তব্য এসবের প্রতিফলন। সরকার জামায়াতকে গুরুত্ব দিচ্ছে না। জুলাই সনদ অবজ্ঞা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেজন্য ১১ দল রাজপথে নেমেছে। সামনে আরো কর্মসূচি আসছে।

এছাড়া দল বড় হচ্ছে, অনুগত্যের মধ্যে ঢিলেমি দেখতে পাচ্ছি। অনেকেই দুনিয়াবি স্বার্থের দিকে ঝুঁকছি!এখন থেকে গ্রুপিং, নেতৃত্বের লোভ সর্বোপরি শৃঙ্খলা, আনুগত্যের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। একটি মহল জামায়াতের এমপিদের টার্গেট করে চরিত্রহননে কাজ করছে। সকল ষড়যন্ত্র মেকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সংগঠনের পরিকল্পনা অনুযায়ী রাজপথ, সংসদ এবং জনগণের মন জয় করে ৫ তারিখের চেয়েও বড় বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে।

জেলা আমির নির্বাচন পরিচালক কাজী নজরুল ইসলাম খাদেমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দীন প্রমুখ।

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান

হাজার একর জমিতে সেচ সংকট

কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিতে সাফল্যের দাবি শাহাদাতের