চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের একাধিক পয়েন্টে তার অনুসারীরা বড় বড় গাছ কেটে অবরোধ করেন । এতে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজেট দেখা দিয়েছে। সড়কে শতশত যানবাহন কাটকে পড়ে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার ছোট দারোগারহাটে আন্দোলনকারীরা ইলেকট্রনিক করাত দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে সেগুলোর গুঁড়ি সড়কের ওপর ফেলে অবরোধ করে। পরে একইভাবে বাড়বকুণ্ড ও কুমিরা ইউনিয়ন এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এছাড়াও কয়েকটি মালবাহী গাড়ির চালকদের বাধ্য করে মহাসড়কের উপরে এলোপাতাড়ি করে রেখে দেওয়া হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলিদ মাহমুদ জানান, দুপুরের দিকে মহাসড়কের দুইপাশে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় কিছু লোক। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
জেডএম