হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাজিলের জয়োৎসবে আতশবাজি, বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা নগরীতে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। আহত ওই পুলিশ সদস্য বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৯ জুন) দিবাগত রাত ১টার দিকে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. শরীফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ব্রাজিলের জয়ের পর সমর্থকদের একটি আনন্দ মিছিল বের হয়। এ সময় নগরীর থিরাপুকুরপাড় এলাকায় একদল কিশোর আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যান। একপর্যায়ে ভিড়ের মধ্যে থাকা এক দুর্বৃত্ত এএসআই শরীফের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আতশবাজি ফুটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সময় আমাদের এক পুলিশ সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তার চিকিৎসা চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত

মাদকদ্রব্য অধিদপ্তর সংস্কারের দাবিতে মানববন্ধন

জুয়ার আসর থেকে ওয়ার্ড আ.লীগের সভাপতিসহ আটক ৯

আসলাম চৌধুরীর নির্দেশে মহাসড়ক অবরোধ প্রত্যাহার

বরুড়ায় দেশীয় ফলের উৎসব ও হুইলচেয়ার বিতরণ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ