হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় বিনামূল্যে বীজ উপকরণ পেলেন ৩০ কৃষক

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

পারিবারিক পুষ্টি বাগান করতে বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রতিজন কৃষককে দেড় শতক জমিতে আবাদের জন্য বিনামূল্যে ফলদ গাছের চারা, সবজি বীজ ও সারসহ উপকরণ প্রদান করা হয়েছে।

‘অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প’র আওতায় উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৩০জন কৃষককে মঙ্গলবার দুপুরে এ উপকরণ প্রদান করা হয়।

অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান গড়ার মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণসহ নারীদের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। কৃষি অফিসার মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক রাসেল ও কৃষি সম্প্রসারণ অফিসার শাকিলা আক্তার প্রমুখ।

এ সময় প্রধান অতিথি নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা রয়েছে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সে অনুযায়ী পারিবারিক সবজি ও পুষ্টির চাহিদা পূরণের জন্য বসতবাড়ির আঙিনায় অনাবাদি ও পতিত জমিতে প্রকল্পের সহযোগিতায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবজি, মসলা ও ফল উৎপাদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত