হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে বছরের সর্বনিম্ন তাপমাত্রা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

পর্যটন জেলা কক্সবাজারে আজ মঙ্গলবার চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন এই তাপমাত্রা হলো ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, যার কারণে জেলাজুড়ে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে।

অন্যদিকে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ ও পার্বত্য বান্দরবান জেলায় সোমবার ছিল তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড, যা উত্তরবঙ্গের চেয়েও কম ছিল।

এদিন টেকনাফে ১১.২ সেলসিয়াস ও বান্দরবানে ১১ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কক্সবাজার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের তাপমাত্রা ১৩.৫ সেলসিয়াস । এই তাপমাত্রা কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন রেকর্ডকৃত তাপমাত্রা।

এসআই

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ