হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে আগুনে পুড়লো ৩ দোকান, ১২ লাখ টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়নের বটতলায় গভীর রাতে ৩টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান।

তিনি আরো বলেন, চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডে দেবু বড়ুয়ার মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমা চায়ের দোকান এবং প্রশান্ত বড়ুয়া গাড়ির গ্যারেজ আগুনে পুরে যায়।

স্থানীয় লোকজন এবং চন্দ্রঘোনা থানার এসআই টিটু চন্দ্র দাশ জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে পাশ্ববর্তীতে রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ভোর সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে আগুন লাগতে পারে ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম