হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সাইকেল চুরির সন্দেহে মোবারক ইসলাম (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ মুসা (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দুই ছেলেসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় শুক্রবার দুপুরে চারজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গার চরপাড়া এলাকার একটি মাঠে মোবারককে লাঠি ও বাঁশ দিয়ে মারধর করেন মুসা ও তাঁর ছেলেরা। পরে তাঁকে পাশের একটি নির্মাণসামগ্রী রাখার স্টোরে আটকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মোবারক চরপাড়া এলাকার বাসিন্দা আবদুল মাবুদ ও আমেনা বেগমের ছেলে। তিনি বাবার চায়ের দোকানের কাজে সহযোগিতা করতেন। যারা অভিযুক্ত তারা সবাই বাঁশখালী এলাকার বাসিন্দা।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, কয়েক দিন আগে মুসার ছেলেদের একটি সাইকেল চুরি হয়। ওই সাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে কারখানাসংলগ্ন মাঠে মারধর করা হয়। পরে তাঁকে একটি স্টোরে নিয়ে আটকে আবারও নির্যাতন করা হয়।

ওসি বলেন, একপর্যায়ে মোবারক অচেতন হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান মুসা ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে তাঁরা লাশ আবার মাঠে নিয়ে ফেলে রেখে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় নিহত মোবারকের বাবা বাদী হয়ে মুসাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে মুসার দুই ছেলে পলাতক রয়েছেন। তাঁদেরসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এমএইচ

চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন: বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

৪৬ বছর পর বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছে রাজিব-সেলিনা

হাসপাতালের সামনে ডিভাইডার, ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার রোগীদের

চট্টগ্রামে ফ্লাইওভারকে নাশকতার হাতিয়ার বানাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

কক্সবাজারে আবারো আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহীর মৃত্যু

তিতাসে এমপির অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

চিংড়িতে জেলি মেশানোর দায়ে দুই বিক্রেতাকে জরিমানা

অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ধ্বংস ১২ ড্রেজার