হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে মাঝারি গরুর চাহিদা বেশি, চলছে ধুম বেচাকেনা

জেলা প্রতিনিধি, ফেনী

পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, ততই জমজমাট হয়ে উঠেছে ফেনীর কোরবানির পশুর হাটগুলো। বিভিন্ন হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও লক্ষণীয়। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা। চাহিদানুযায়ী এবার গরু ও ছাগলের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম তুলনামূলক বেশি বলে দাবি করছেন ক্রেতারা।

তবে এখন পর্যন্ত নিজেদের মতো করে ভালো দামে বিক্রি করায় গত বছরের চেয়ে কিছুটা ভালো লাভ হচ্ছে জানিয়েছেন বিক্রেতারাও। শেষ পর্যন্ত ভালো লাভে ঘরে ফেরার আশা তাদের।

সোমবার শহরের সিও অফিস, শহরতলীর মধুয়াই বাজার ও দাগনভূঞা উপজেলার মাতুভূঞা বাজারে ব্যাপক পশুর সমাগম হয়েছে। দুপুর থেকে বৃষ্টি হওয়ার পরও ধুম

বেচাকেনা লক্ষ করা গেছে।

রংপুর থেকে ৪০ হাজার টাকায় ট্রাক ভাড়া করে ৯টি গরু নিয়ে আসেন মো. মনির। এর মধ্যে চারটি গরু বিক্রি করে ফেলেছেন। গতবারের চেয়ে ভালো লাভ হয়েছে। বাকিগুলোও ভালো দামে বিক্রির আশা করছেন।

শহরের সালাউদ্দিন মোড় থেকে গরু কিনতে আসেন মোহাম্মদ সাঈদুল হক। বিক্রেতারা দাম বেশি চাইছেন বলে দাবি তার।

আরেক ক্রেতা বলেন, ‘দাম অনেক বেশি। তবু প্রয়োজন যেহেতু, কোরবানির জন্য প্রছন্দের পশু ক্রয় করে নিয়েছি।’

এদিকে শহরের সুইমিংপুলে খেলার মাঠে এবং বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়কে পশুর হাটে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ রয়েছে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার কোরবানির জন্য জেলার ছয়টি উপজেলায় গবাদিপশুর চাহিদা রয়েছে ৮২ হাজার ৫২৫টি। এর মধ্যে ৯০ হাজার ৪৫২টি পশু প্রস্তুত করা হয়েছে, যা চাহিদার তুলনায় ৭ হাজার ৯২৭টি বেশি রয়েছে। এর মধ্যে জেলায় গরু রয়েছে ৭ হাজার ৫৬৯টি, ছাগল রয়েছে ১৩ হাজার ২২৯টি, মহিষ ১ হাজার ৭৩৫টি এবং ভেড়া রয়েছে ৩ হাজার ৯১৯টি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ৩৭টি মেডিকেল টিম খামার ও পশুর হাটের তদারকিতে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম) মো. সাইফুল ইসলাম জানান, পশুর হাটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। জাল টাকা শনাক্তে ব্যাংকের সহযোগিতায় বিভিন্ন পশুর হাটে মেশিন বসানো হয়েছে।

৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় পাহারা জোরদার করা হয়েছে। এবার অবৈধভাবে এখন পর্যন্ত সীমান্তপথে গরু প্রবেশ করতে পারেনি।

জেডএম

হাজীগঞ্জে নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

ঈদযাত্রায় বাঁশবাড়িয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

হাতিয়ায় ১ লাখ পরিবার পেল ভিজিএফের চাল

পেকুয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রামগঞ্জের ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় ট্রাকচাপায় শিশু নিহত

দগ্ধ দুই শিশুর দায়িত্ব নিলেন সাঈদ আল নোমান

চিকিৎসা ও আর্থিক সংকটে তাদের জীবন দুর্বিষহ

পরিবেশমন্ত্রীর প্লাস্টিক কারখানায় ৮০ লাখ টাকার মালামাল চুরি

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী