হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ২ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ শেখ পরিবার

আমার দেশে সংবাদ প্রকাশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসান হয়। সেই থেকে ১০ মাসেও পরিবর্তন হচ্ছিল না কুমিল্লার দুটি সরকারি কলেজের নাম। শিক্ষাপ্রতিষ্ঠান ‍দুটির সঙ্গে শেখ পরিবারের নাম যুক্ত থাকায় ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে।

বিষয়টি নিয়ে গত ১৫ মে ‘কুমিল্লায় স্কুল কলেজে শেখ পরিবারের নাম পরিবর্তনে উদ্যোগ নেই এখনো’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আমার দেশ। এরপর নড়েচড়ে বসে প্রশাসন, নাম দুটি পরিবর্তন করেছে সরকার।

গত ২৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে কুমিল্লার দুটি কলেজের নাম পরিবর্তনের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দেখা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে ব্রাহ্মণপাড়া সরকারি কলেজ এবং মেঘনা উপজেলার মানিকারচর সরকারি বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে মানিকারচর সরকারি কলেজ করা হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. শামসুল ইসলাম আমার দেশকে বলেন, ‘প্রথম ধাপে কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, পরে মাধ্যমিকের প্রতিষ্ঠানগুলোর নামও পরিবর্তন করবে সরকার। মন্ত্রণালয় তালিকা চেয়েছে, আমি তালিকা পাঠিয়েছি।’

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি