হোম > সারা দেশ > চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে জমির বিরোধের জেরে দু’ভাইয়ের সংঘর্ষে মোহাম্মদ ফোরকান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (০৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক সোমবার নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

জানা যায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকায় দুই ভাই আবুল কালাম ও মুহাম্মদ ফোরকানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় দু'জনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে ঘটনাটি একসময় চরম মারমুখী হয়ে উঠে।

সূত্র মতে, গত ২৯ সেপ্টেম্বর আবুল কালাম ও ফোরকানের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এসময় কালাম তার ভাই ফোরকানকে কুপিয়ে গুরুতর আহত করেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ফোরকানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হত্যাকারীদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না