হোম > সারা দেশ > চট্টগ্রাম

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি দিলো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি মেখে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে সদর উপজেলার চিনাইর গ্রামের চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। আগে স্মৃতিস্তম্ভটি শেখ মুজিবুর রহমানের ছিল। গণঅভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের ছবিটি, ক্ষতিগ্রস্থ হলে সেখানে শহীদ মুগ্ধের ছবি স্থাপন করা হয়। সোমবার সকালে মুগ্ধর ছবিটিতে ‘কালি’ মাখা অবস্থায় দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে ভোররাতে দুর্বৃত্তরা মুগ্ধর ছবিটিতে কালি মেখে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল