হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনে গণঅধিকারের প্রার্থী নজরুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসনে ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম নজু। প্রার্থী হয়েই নিজের শক্তির জানান দিতে আগামী ৬ ডিসেম্বর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এক জনসভা আহবান করেছেন তিনি।

ওই জনসভা থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন নজরুল ইসলাম নজু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুরুসহ কেন্দ্রীয় নেতাদের।

এনিয়ে রোববার দুপুরে (৩০ নভেম্বর) নবীনগর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নজরুল ইসলাম নজু বলেন,মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত গণ উন্নয়নমুখি সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং নবীনগরের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, একটি উন্নত মানের বেসরকারি হাসপাতাল এবং বেকারত্ব দূর করার জন্য, একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকের প্রার্থী হয়েছি।

তিনি আরো বলেন, নবীনগর উপজেলার সকল পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি সুন্দর নবীনগর উপজেলা গড়ে তোলা হবে আমার প্রত্যাশা।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ (আকাশ), পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম নিরব, যুব অধিকার পরিষদ সভাপতি রাকিবুল ইসলাম রাসেল, কামরুল হাসান (ইকরাম) সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি