হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আমার দেশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. বাদশা ওরফে ছোট বাদশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গ্রেপ্তার হওয়া আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার পুলিশের টিম রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযানে গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন, শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো. আকাশ (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত মো. বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত (নম্বর–২৯৩)। তিনি এক্সেস রোডের ডবল মাডার মামলার আসামি। সে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী। এছাড়া তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম