হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাস্টমস কর্মকর্তা হত্যায় ৫ জন গ্রেপ্তার, জানা গেল পরিচয়

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর লাশ উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা রেলওয়ে ডাকাতি মামলার আসামি। তাদের মধ্যে চারজন বুলেট বৈরাগী হত্যার সঙ্গে সরাসরি জড়িত।

গ্রেপ্তারকৃতরা হলেন— কোতোয়ালির আমড়াতলী এলাকার বাসিন্দা ইমরান হোসেন হৃদয় (৩৭), একই এলাকার মোহাম্মদ সোহাগ (৩০), ইসমাইল হোসেন জনি (২৫), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাতুল রহমান জুয়েল (২৭)।

সোমবার র‌্যাব-১১-এর কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত শুক্রবার রাতে বুলেট বৈরাগী পদুয়ার বাজারে বাস থেকে নেমে বাসায় ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন। সেই সিএনজিতেই ওত পেতে বসে ছিল ছিনতাইকারীরা। পরিকল্পিতভাবেই তাকে টার্গেট করা হয়। পরদিন শনিবার তার লাশ উদ্ধার করা হয় পদুয়ার বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কোটবাড়ি আইরিশ হোটেলের পাশে।

বুলেট বৈরাগী ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে ১১ এপ্রিল চট্টগ্রামে যান। শুক্রবার রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষ করে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, তখন কুমিল্লার টমছমব্রিজ এলাকায় অবস্থান করছেন। এর কিছুক্ষণ পর থেকেই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকালে কোটবাড়ি এলাকায় তার লাশ পাওয়া যায়।

জেডএম

চট্টগ্রামে বাসা থেকে কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা চাপা পড়ে নিহত বেড়ে ৫

কক্সবাজারে বাসের চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত

রায়পুরে গ্রামীণ ব্যাংকের প্রধান গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

চট্টগ্রাম উত্তর আ.লীগের সাধারণ সম্পাদকসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

কাজে আসছে না কোটি টাকার হাসপাতাল

ফটিকছড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত ৬

আ.লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে মাসব্যাপী কর্মসূচি

পরশুরামে ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু

‘কালো বিড়াল’খ্যাত রেলের সাবেক জিএমের ৪ বছরের কারাদণ্ড