হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

ছবি: আমার দেশ।

কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম অপুর বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানা উল্লাহ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে যৌথ বাহিনীর একটি টিম শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে যুবলীগ নেতা রবিউল হোসেন অপুর বাড়িতে অভিযান চালায়। এসময় অপু বাড়িতে ছিল না। প্রশাসন বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পাইপ গান ও একটি পাসপোর্ট উদ্ধার করে। অপু ওই গ্রামের আবুল বাশার মুহুরি ও কুলসুম বেগমের ছেলে।

চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানা উল্লাহ বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

জঙ্গল ছলিমপুরে রাতভর রুদ্ধশ্বাস পরিস্থিতি, আটক কয়েকজন

নোয়াখালীতে পুকুর খুঁড়ে মা ও ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

জামায়াত নেতার ৬০ ফেস্টুন কেটে ফেললেন শ্রমিকদল নেতা

চাঁদা না পেয়ে গরুর বাজারের ইজারাদারসহ ৬ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

মধ্যরাতে গানের আসরে টাকা ছিটিয়ে ভাইরাল কুমিল্লার এমপি

আপত্তিকর অবস্থায় আটকের পর বহিষ্কার হলেন চবি ছাত্রদল নেতা

দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার ৩

গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত চালক

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেপ্তার

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত