হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর বিদ্যমান বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে জেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব মো.মোস্তাফিজুর রহমান।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বিভিন্ন গণমাধ্যমে ফেনীর মানুষের বরাত দিয়ে যেভাবে বলা হচ্ছে, যে তারা ত্রাণ চায় না, টেকসই বাঁধ চায়। এটা ঠিক নয়। ত্রাণ লাগবে, টেকসই বাঁধও নির্মাণ করতে হবে। কারণ আগে জীবন বাঁচানোর জন্য ত্রাণের প্রয়োজন।এরপর অবশ্যই বাঁধও নির্মাণ করা হবে এবং সেটা আমাদেরই দায়িত্ব।

তিনি বলেন, ফেনীবাসীর প্রাণের দাবি এই বেড়িবাঁধ নির্মাণের জন্য এরই মধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার একটা মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সার্কিট হাউসে অনুষ্ঠিত উক্ত সভায় মতামত প্রকাশ করেন সেনাবাহিনীর ফেনীস্থ মহিপাল ক্যাম্পের অধিনায়ক লে.কর্ণেল ফাহিম মোনায়েম হোসেন পিএসসি, ফেনীস্থ-৪ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন জি +,ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং সকল বিভাগের প্রধানরা।

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬

বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম