হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

চট্টগ্রাম ব্যুরো

দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ

জুমার নামাজের সুযোগে মসজিদের অফিস রুম থেকে টাকা চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার চট্টগ্রামের সদরঘাট থানাধীন পোস্ট অফিস-সংলগ্ন জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। রাতেই দুই চোরকে গ্রেপ্তার করে ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আরিফ (৩৬) এবং মো. সুমন (৩৬)। তাদের কাছ থেকে চুরি হওয়া ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে সর্বমোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস রুমে মসজিদের দানের ২ লাখ ২০ হাজার টাকা রাখেন। আসরের নামাজের পর তিনি রুমে গিয়ে দেখেন টাকাগুলো যথাস্থানে নেই। পুরো অফিস রুম খোঁজাখুঁজি করে টাকা না পেয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়।

ফুটেজে দেখা যায়, এক অজ্ঞাতনামা চোর টাকাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ইমাম তামজিদ রহমান সদরঘাট থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে সদরঘাট থানার একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি আরিফকে শনাক্ত করেন।

এরপর পুলিশি অভিযানে হালিশহর থানাধীন ঈদগাহ বরফকল সোনা শাহ মাজার এলাকার শফি সওদাগরের বাড়ি থেকে আরিফকে আটক করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি মো. সুমনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা অনলাইন জুয়া ও নেশায় উধাও হয়ে গেছে।

সদরঘাট থানার ওসি শরীফ উদ্দিন বলেন, এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিদের আদালতে পাঠানো হচ্ছে।

জেডএম

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান

বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরল ভাই

ফেনীতে যুবদল কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

কুতুবদিয়ায় দখল আর ভরাটে ৪ মরা খাল

ফেনীর ৭ খাল পুনঃখননে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মেয়র-কাউন্সিলর হতে মাঠে বিএনপির তিন শতাধিক নেতা-নেত্রী

রেডি টার্মিনালের দিকে ঝুঁকছে বিদেশি বিনিয়োগকারীরা

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার