হোম > সারা দেশ > চট্টগ্রাম

চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে আটকে পড়া একটি পিকআপ চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ মিনিট রেল চলাচল বন্ধ থাকে।

খবর নিয়ে জানা যায়, বিকেলে নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশের একটি অবৈধ লেভেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় হঠাৎ পিকআপের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস এসে পিকআপটিকে ধাক্কা দিলে সেটি ১৫–২০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। পরে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। প্রায় ৪০ মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দীকি জানান, (চট্টগ্রাম-ন ১১-৭৫৩৪) নম্বরের পিকআপটি অবৈধ ক্রসিং পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তবে ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিছুক্ষণ বন্ধ থাকার পর রেল চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান