হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের মাঝে জামায়াতের হুইলচেয়ার বিতরণ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

‎লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জামায়াত। রোববার (১৬ নভেম্বর) সকালে শহরের ইলেভেন কেয়ার একাডেমির স্কুল প্রাঙ্গণে লক্ষ্মীপুর শহর ও চন্দ্রগঞ্জ জামায়াতের আয়োজনে ৩০জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।

‎এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি শামছুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎রেজাউল করিম বলেন, প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদের কে সঠিকভাবে পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে। এই প্রতিবন্ধীদের জন্য সরকারের যে বরাদ্দ দেওয়ার কথা ছিল তা না দিতে পারা সরকারের ব্যর্থতা। যেটুকু সরকারের দেওয়া বিভিন্ন ভাতার টাকাও অসাধু রাজনীতিবিদ ও আমলার মেরে খায়, তাদের প্রতি ধিক্কার। তাদের কে বলবো আপনারা প্রয়োজনে ভিক্ষা করে খান। তারপরেও এতিম, অসহায়, প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করবেন না। আমরা আগামী-দিনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের সেবার জন্য আলাদা হাসপাতাল স্থাপন করবো।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান