হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে এমটিএফের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ন্যায্য ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)।

বুধবার (১৯ নভেম্বর) নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন আয়োজকরা।

আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, করোনা, ডেঙ্গু ও নানা স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও টেকনোলজিস্টরা এখনো ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত।

তারা জানান, গত বছর স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পরও ১০ম গ্রেড বাস্তবায়নে অগ্রগতি নেই। ‘আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত’—বলেন বক্তারা।

তারা আরো সতর্ক করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

মানববন্ধন থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের নোয়াখালী জেলার সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মিনারুল ইসলাম, টিম রনভেরীর নোয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, শান্তনা আক্তার, সুলতানা রাজিয়া, মো. আলী জুয়েল এবং সম্মিলিত টেকনোলজিস্ট পরিষদের উপদেষ্টা মো. শাহাদাত হোসেন প্রমুখ।

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন

সন্দ্বীপের সাত প্রাথমিক বিদ্যালয়ে ভবন সংকট

পানিতে ভাসছে বাঁশখালীর শত শত পরিবার

ফেনীতে বাড়ছে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে সীতাকুণ্ডে পিএফএস কংগ্রেস