হোম > সারা দেশ > চট্টগ্রাম

যৌতুক বন্ধে ইমাম-খতিবদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যৌতুক বন্ধে ইমাম-খতিবদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিভিন্ন ফোরামে ইমাম-খতিবদের কথা বলার যে সুযোগ রয়েছে সেটা কাজে লাগাতে হবে।

শনিবার সকালে চট্টগ্রামের এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধকল্পে কনের স্থায়ী ঠিকানার কাজী কর্তৃক বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়ন এবং বাংলাদেশ সরকারের সংস্কার কমিশন কর্তৃক বিবাহ নিবন্ধন ফি তিনভাগে ভাগ করার বিষয়ে এ মতবিনিময় সভা আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন,  যৌতুক দেওয়া-নেওয়া অপরাধ। যৌতুক সমাজের অভিশাপ। কেবল এরূপ স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুনে  কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। যৌতুক নিরুৎসাহিত করতে ইমাম-খতিবদের কথা বলতে হবে। খতিব, ইমাম কিংবা কাজিদের নানা ফোরামে কথা বলার সুযোগ রয়েছে। এই সুযোগকে যৌতুক বন্ধে কাজে লাগাতে হবে। তিনি বাল্যবিবাহ রোধে নিকাহ রেজিস্ট্রার ফোরামের দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বিবাহ নিবন্ধনের সময় কাজী ও সহকারীরা অনেক সময় সরকারি বিধান না মেনে অতিরিক্ত ফি আদায় করে। এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে এবং ফি আদায়ের রশিদ দিতে হবে। তিনি নিকাহ রেজিস্ট্রারদের সরকারি বিধি মোতাবেক ফি আদায়ের অনুরোধ করেন। এছাড়া, উপদেষ্টা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অনুরোধ জানান।

চট্টগ্রাম যুগ যুগ ধরে অবহেলিত উল্লেখ করে ড. খালিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম সড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিবছর এই সড়কে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। সাম্প্রতিক সময়ে এই সড়কে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। এটা নিয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন হচ্ছে। তিনি এই সড়কের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানান। এছাড়া, অল্পদিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় লেনে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফোরামের সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলীসহ ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এ সভায় ফোরামের নেতৃবৃন্দ বাল্যবিবাহ বন্ধে কনের স্থায়ী ঠিকানায় কাজী অফিসে বিবাহ নিবন্ধন, বিবাহ নিবন্ধন ফি তিনভাগে ভাগ করার সুপারিশ বাতিল এবং বিবাহ নিবন্ধনে বরের বয়স ২০ ও কনের বয়স ১৬ করাসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্তরের নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

বিএনপি ক্ষমতায় এলে নারী-পুরুষ সবাইকে দক্ষ জনশক্তিতে গড়ে তোলা হবে

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: জামায়াত সমর্থককে জরিমানা

সারা পৃথিবী জানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

গুইমারাতে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১

দাঁড়িপাল্লার কাছে হাইমচরের সকল ভোটার নিরাপদ

জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না: ডা. তাহের

ভোটের সিলকাণ্ডে যুবক গ্রেপ্তার: পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিএনপি ও জামায়াতের

জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’

এসএ পরিবহনের পার্সেল গুদামে অভিযান, কোটি টাকার চোরাই পণ্যসহ আটক ২

সন্দ্বীপে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত প্রার্থীর প্রধান এজেন্ট