হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কারাগারে মৃত নুরুল আলমের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

ছবি: আমার দেশ

গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলমের মৃত্যুর ঘটনায় যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন তার রাজনৈতিক পরিচয় নিয়েও দেখা দিয়েছে নতুন বিতর্ক। পুলিশ আদালতে পাঠানোর সময় নুরুল আলমকে নিষিদ্ধ ঘোষিত ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করলেও তার পরিবার এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

আদালতে দাখিল করা পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদনে নুরুল আলমকে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে তাকে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতা আন্দোলনের সময় সংঘটিত হামলা ও বিস্ফোরক আইনের মামলার সন্দেহভাজন আসামি হিসেবেও দেখানো হয়েছে।

তবে পরিবারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদ দাবি করেন, ‘আমার ভাই কোনো সময় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে সক্রিয় রাজনীতিও করত না। বরং বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ছিল।’

তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের প্রভাবে তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি গ্রেপ্তারের পর তার মৃত্যুর ঘটনাকেও তিনি ‘রহস্যজনক’ বলে উল্লেখ করেন।

এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নুরুল আলমের পরিচয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করছেন, আবার কেউ বলছেন সাম্প্রতিক সময়ে তিনি বিএনপি ঘরানার লোকজনের সঙ্গে চলাফেরা করতেন।

সংশ্লিষ্টদের মতে, একজন ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে গুরুতর অভিযোগ আনা হলে সেটি নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠা করা জরুরি। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক সম্পৃক্ততা অস্বীকার করায় বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে।

নুরুল আলমের মৃত্যু, তার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ এবং রাজনৈতিক পরিচয় নিয়ে পরস্পরবিরোধী দাবির কারণে ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। এখন তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের ওপরই নির্ভর করছে এসব প্রশ্নের উত্তর।

এই নুরুল আলমকে যুবলীগের যুগ্ন আহবায়ক পরিচয় দিয়ে আদালতে চালান দেওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আনোয়ার হোসাইন পাটোয়ারীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সেল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএইচ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারে দেড় কোটি টাকা অনুদান দিল বিআরটিএ

খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

রাউজানে স্বেচ্ছাশ্রমে ৬০০ ফিট সড়ক সংস্কার গ্রামবাসীর

চট্টগ্রামে কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, আটক নারী

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

স্যাটেলাইট সিটি হবে বন্দরনগরী