হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি, রাঙামাটি

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় চ্যাম্পিয়ন। এসব গণমাধ্যমের এখন মূল কাজ হচ্ছে গুজব ছড়ানো। দেশীয় গণমাধ্যমকে এ বিষয়ে সতর্ক থেকে সঠিক তথ্য তুলে ধরতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সাজেক পর্যটন এলাকা এবং ২৭ বিজিবি এর সাজেক বিওপি পরিদর্শন শেষে রাঙামাটির বিজিবি সেক্টর হেড কোয়ার্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরে গুজব প্রতিহত করছে। এজন্য গণমাধ্যমের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁদাবাজদের কঠোর হাতে দমন করা হবে। পার্বত্য চট্টগ্রামের সমস্যার মূলে রয়েছে চাঁদাবাজি। এটি বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার কমাতে সরকার উদ্যোগ নিচ্ছে। পাহাড় বা সমতল যেখান থেকেই হোক না কেন, অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। ৫ আগস্টের পর থানায় কিছু অস্ত্র হারিয়ে গেছে, যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ কামাল, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হা‌বিব উল্লাহ, পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হো‌সেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও চাঁদাবাজিমুক্ত শিল্পাঞ্চল গড়ার অঙ্গীকার

আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

২৫ হাজার পরিবারের মাঝে কেডিএস গ্রুপের যাকাত বিতরণ

চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা

সপ্তাহে ১৫০ টাকা জমিয়ে রাজকীয় ঈদ বাজার

ঝড়ের কবলে সুগন্ধা লঞ্চ, যাত্রী নিয়ে ১৫ ঘণ্টা চরে আটকা

তিন মাসেই ধসে পড়ল ১০ লাখ টাকার রিটার্নিং ওয়াল

সড়ক দুর্ঘটনায় বাড়ি ফেরা হলো না চাঁদপুরের স্কুল শিক্ষকের

দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে পালিয়েছেন হাসিনা: হাজী জসীম উদ্দিন