হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কনস্টেবল কাইয়ুম হত্যা: ১০ আসামির যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে এক দশক আগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাস, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।

আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ জানান, রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য পাঁচজন পলাতক। রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই জরিমানার মোট আড়াই লাখ টাকা নিহত কনস্টেবলের পরিবারের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর সামনে ছিনতাইকারীর হামলায় কনস্টেবল আবদুল কাইয়ুম নিহত হন। এ সময় আরও তিন পুলিশ সদস্য আহত হন।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা আবদুল কাইয়ুম ২০১২ সালের ৬ অক্টোবর পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন। ঘটনার পর পুলিশ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আটজনসহ মামলা দায়ের করে। মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।

জনবল সংকটে রাজস্থলীতে ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম, সেবাবঞ্চিত মানুষ

২১ বছর ধরে বন্ধ পুঁটিবনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

সীতাকুণ্ডে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তির শিকার পৌরবাসী

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ আটক ২১

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল